অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ে ছড়িয়ে দেয়া হবে মুজিববর্ষের অনুষ্ঠান
জমকালো অনুষ্ঠানের পরিবর্তে আগামী ১৭ মার্চ সোশ্যাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ও অনলাইন ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে মুজিববর্ষের অনুষ্ঠান বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'মুজিববর্ষ উদযাপন বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটির' সভায় এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, “আমাদের অনুষ্ঠানে নতুত্ব এনেছি, ভিন্নভাবে সাজিয়েছি। আমাদের জমকালো কোনো অনুষ্ঠানের আয়োজন না থাকলেও ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা মুজিববর্ষের অনুষ্ঠানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।”
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “বিদেশি ও দেশবাসীর ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে আমরা মুজিববর্ষের অনুষ্ঠানকে ভিন্নভাবে সাজিয়েছি। বিদেশিদের আমরা চিঠির মাধ্যমে সার্বিক বিষয়ে জানিয়েছি। আপাতত কোনো জমকালো অনুষ্ঠানের আয়োজন থাকছে না, তবে নতুনত্ব আনা হয়েছে অনুষ্ঠানের। সোশ্যাল মিডিয়া ও ডিজিটাইজেশনের মাধ্যমে সারাবিশ্বে মুজিববর্ষের অনুষ্ঠান ছড়িয়ে দিতে চাই।”
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী সচিব মাসুদ বিন মোমেন, মুজিব শতবর্ষ উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কানাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।